Views Bangladesh Logo

লামায় ৯ শ্রমিককে অপহরণ, উদ্ধারে অভিযানে যৌথবাহিনী

বান্দরবানের লামায় অস্ত্রের মুখে তামাক ক্ষেতের ৯ জন শ্রমিককে অপরহরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে দূর্গম লুলাইন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। তাদেরকে উদ্ধারে নেমেছে যৌথবাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইন এলাকায় তামাক ক্ষেতের পাশ্ববর্তী ঘরে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। ভোররাতে অস্ত্রধারীরা ওই ঘরে হানা দিয়ে ৯ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবর পেয়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান নামে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, নয়জন শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম জানান, তামাক ক্ষেতের শ্রমিকদেরকে কারা অপহরণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সশস্ত্র গ্রুপ এই অপহরণের সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ