Views Bangladesh Logo

দু-একদিনের মধ্যে সচিব পদে নিয়োগ পাচ্ছেন আরও ৯ কর্মকর্তা

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী দু-এক দিনের মধ্যে সচিব পদে আরও ৯ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বর্তমানে ১০টি মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদ শূন্য রয়েছে। এগুলো হলো- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সেতু বিভাগ, পরিকল্পনা কমিশন, জাতীয় সংসদ সচিবালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাস্তবায়ন প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের বৈঠকে ১২ জনকে সচিব পদের জন্য নির্বাচিত করা হয়েছে। তাদের বেশিরভাগই যোগ্য এবং বঞ্চিত। কেউই চুক্তিভিত্তিক নন। চাকরিতে থাকা ব্যক্তিদের মধ্য থেকেই সচিব নিয়োগ দেয়া হচ্ছে। এ বিষয়ে চারজন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি রয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটি চূড়ান্ত হয়েছে।

তিনি আরও বলেন, “যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের কাউকে ওএসডি করা হয়েছে, কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আরেকটি বিষয় হলো যারা অর্থনৈতিক অপরাধ করেছেন বলে অভিযোগ আছে, সে ব্যাপারে বিভিন্ন সংস্থা ও তাদের নিজস্ব ব্যবস্থাপনায় যদি ঘটনা সত্যি সত্যি ঘটেছে, শুধু সেই অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিনিয়র সচিব বলেন, “এ বিষয়ে পুরো তালিকা গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট এলে বিবেচনা করা হবে। এ জন্য চার উপদেষ্টার একটি কমিটি রয়েছে। তারা বিশ্লেষণ করে ধাপে ধাপে এটি সম্পন্ন করবে। কোনো পক্ষপাতিত্ব বা অন্য কিছুর ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে না। সব সিদ্ধান্ত নিয়ম মেনে হবে। নিশ্চিত করা হবে যেন একজন কর্মকর্তাও ক্ষতিগ্রস্ত না হন।”



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ