Views Bangladesh Logo

হাম: মারা গেল আরও ৯ শিশু, মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়াল

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি ছয়জন হামের উপসর্গে আক্রান্ত ছিল।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে একদিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, হাম শনাক্ত হওয়ার পর বরিশালে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় তিনজন, খুলনায় দুজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ২৯১ শিশু। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৬১ শিশু। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪৭ হাজার ৬৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু।

একই সময়ে দেশে মোট ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ