Views Bangladesh Logo

আর্জেন্টিনা-ইংল্যান্ডের প্রস্তুতি ক্যাম্পের পাশে গোলাগুলি, আহত ৯

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ধরে রাখার মিশনে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রস্তুতি ক্যাম্প করেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডও ক্যাম্প করেছে একই শহরে। সেই কানসাস সিটিতে গত শনিবার ভোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনায় ৯ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক ও দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় ভোর চারটার দিকে হামলার খবর পায় পুলিশ। কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউয়ে এই হামলায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তবে কেউ গুরুতর আহত হননি।

বিশ্বকাপের আগ মুহূর্তে এই গোলাগুলির ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে পুলিশ। তবে কানসাস পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি।

যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র সাত কিলোমিটার দূরে প্রস্তুতি ক্যাম্প করেছে ইংল্যান্ড। একই শহরে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনাও। এছাড়া আলজেরিয়া ও নেদারল্যান্ডস কানসাসেই ক্যাম্প করার কথা। স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে কানসাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপে দলগুলোর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ