Views Bangladesh Logo

চকবাজারে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর চকবাজারে একটি জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

সোমবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

রাফি আল ফারুক বলেন, আজ সোমবার বেলা ১টার দিকে ফায়ার সার্ভিস চকবাজারের সোয়ারিঘাট এলাকার কামালবাগে একটি জুতার কারখানায় আগুনের খবর পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ