Views Bangladesh Logo

কারিগরি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে আট সদস্যের কমিটি

 VB  Desk

ভিবি ডেস্ক

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা তৈরির লক্ষ্যে আট সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার স্বাক্ষরিত অফিস জানানো হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। একই বিভাগের যুগ্ম সচিব (কারিগরি অধিশাখা-১) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।


কমিটির সদস্যরা হলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) অ্যাপোকের সাধারণ সম্পাদক ড. মো. সাব্বির মোস্তফা খান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) প্রোকোর সদস্য-সচিব কাজী সাখাওয়াত হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল মুফতি এবং কারিগরি ছাত্র আন্দোলনের প্রধান নির্বাহী উপদেষ্টা মো. রহমত উল আলম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ