Views Bangladesh Logo

সাংবাদিক নির্যাতন ও বাকস্বাধীনতা হরণের প্রতিবাদে ৮৮ প্রবাসী সাংবাদিক-সাহিত্যিকের নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের সাংবাদিকদের ওপর নির্যাতন এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ৮৮ জন প্রবাসী সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক-গবেষক, সংস্কৃতিকর্মী ও অধিকারকর্মী।

বুধবার (২ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা এ অবস্থাকে ‘অবর্ণনীয় নির্যাতন এবং লজ্জাজনক ঘটনা’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিকভাবে মামলা, গ্রেপ্তার, চাকরিচ্যুতি, বিদেশযাত্রা নিষেধাজ্ঞা, ব্যাংক অ্যাকাউন্ট জব্দসহ নানা হয়রানি চালানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, শান্তিতে নোবেল বিজয়ী মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১১ মাসের শাসনামলে অন্তত ৪১২ সাংবাদিককে মামলা ও হয়রানির মুখোমুখি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩৯ সাংবাদিককে। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তিন শতাধিক সাংবাদিকের বিদেশ ভ্রমণে এবং শতাধিক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

এ ছাড়া ১০ সাংবাদিক নিহত ও অগণিত সাংবাদিক আহত হওয়ার ঘটনায়ও সরকারের তরফ থেকে কোনো সহযোগিতার হাত বাড়ানো হয়নি বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসব নির্যাতনমূলক কর্মকাণ্ডে দেশের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে বিপন্ন হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় এমন পরিস্থিতি উদ্বেগজনক এবং দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, শান্তিতে নোবেলজয়ী প্রধানমন্ত্রী এবং অতীতে সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকা উপদেষ্টা পরিষদের সদস্যদের কাছ থেকে এমন আচরণ হতাশাজনক।

বিবৃতি পাঠান কানাডাপ্রবাসী সাংবাদিক ও নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর। এতে সম্মতি দেন কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে অবস্থানরত মোট ৮৮ জন প্রবাসী সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক-গবেষক ও অধিকারকর্মী।

বিবৃতিতে তারা সাংবাদিক নির্যাতন বন্ধ, গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি, প্রত্যাহারকৃত প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ফিরিয়ে দেওয়া এবং বাক্‌স্বাধীনতার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

বিবৃতিদাতাদের তালিকায় রয়েছেন একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, প্রখ্যাত লেখক, কবি, অধ্যাপক, আইনজীবী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তারা হলেন-

১. সৈয়দ বদরুল আহসান
২. ড. মুকিদ চৌধুরী
৩. সুজাত মনসুর
৪. আশেকুন নবী চৌধুরী
৫. সৈয়দ আনাস পাশা
৬. মোহাম্মদ মকিস মনসুর
৭. সৈয়দ এনামুল ইসলাম
৮. টি এম আহমদ কায়সার
৯. জেসমিন চৌধুরী
১০. সফিয়া জাহির
১১. সৈয়দ হিলাল সাইফ
১২. ড. রায়হান রশিদ
১৩. ড. নওরীন তামান্না
১৪. ওয়ার্দা ইসলাম
১৫. মুরসালিন মিজান
১৬. তুষার আহমেদ
১৭. হামিদ মোহাম্মদ
১৮. সাব্বির খান
১৯. আকতার জামান
২০. দেলোয়ার হোসেন
২১. জাহানারা নুরী
২২. বাঁধন মুন্সি
২৩. মারজান প্রধান
২৪. আজম খান
২৫. ড. নূরুন নবী
২৬. ড. জিনাত নবী
২৭. তাজুল ইমাম
২৮. সৈয়দ মাহমুদউল্লাহ
২৯. সুব্রত বিশ্বাস
৩০. কুলদা রায়
৩১. হাসানআল আব্দুল্লাহ
৩২. শীলা মোস্তফা
৩৩. ড. নীরু কে. নাহার
৩৪. ড. আবু নাসের রাজীব
৩৫. ড. রায়হান জামিল
৩৬. সেজান মাহমুদ
৩৭. সুলতানা রহমান
৩৮. মোহাম্মদ মাহবুবুর রহমান
৩৯. লুৎফুন নাহার লতা
৪০. ফারজাহান রহমান শাওন
৪১. ফকির ইলিয়াস
৪২. ফারহানা ইলিয়াস তুলি
৪৩. সৈয়দ জাকির আহমেদ রনি
৪৪. ড. আঞ্জুমান এ ইসলাম
৪৫. ওবায়দুল্লাহ মামুন
৪৬. স্বপ্নীল ফিরোজ
৪৭. খালেদ সরফুদ্দীন
৪৮. স্মৃতি ভদ্র
৪৯. তৈমুর ফারুক তুষার
৫০. বিকাশ মজুমদার
৫১. পুষ্পিতা অনিন্দিতা
৫২. মিনহাজ আহমেদ
৫৩. মনজুর কাদের
৫৪. জি এইচ আরজু
৫৫. মিথুন আহমেদ
৫৬. সিসিলিয়া মোরাল
৫৭. সাবিনা নীরু
৫৮. আবু সাইদ রতন
৫৯. মুজাহিদ আনসারী
৬০. দেলোয়ার এলাহী
৬১. কৌশিক আহমেদ
৬২. আসলাম আহমাদ খান
৬৩. ক্ল্যারা রোজারিও
৬৪. এ্যানি ফেরদৌস
৬৫. শাকিলুর রহমান
৬৬. নাহার তৃণা
৬৭. সাগর লোহানী
৬৮. সালমা বাণী
৬৯. সাইফুল্লাহ মাহমুদ দুলাল
৭০. শওগাত আলী সাগর
৭১. হারুন আল রশিদ
৭২. খন্দকার ইসমাইল
৭৩. শায়লা আহমেদ লোপা
৭৪. আফসানা কিশোয়ার লোচন
৭৫. ড. শামীম আহমেদ জিতু
৭৬. ড. মোহাম্মদ মাহমুদ হাসান টিপু
৭৭. আবদুল্লাহ আল ইমরান
৭৮. পারভেজ চৌধুরী
৭৯. আবদুল্লাহ আল মামুন
৮০. নাদিম ইকবাল
৮১. সোহেল সালেহ
৮২. ফজলুল বারী
৮৩. ড. তারিক জামান
৮৪. অজয় দাশ গুপ্ত
৮৫. আবুল হাসনাৎ মিল্টন
৮৬. আকাশ আনোয়ার
৮৭. আরিফুর রহমান
৮৮. মহিবুল আলম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ