সংখ্যালঘু হামলার ঘটনায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭০ জনকে।
তিনি বলেন, এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
প্রেস সচিব বলেন, সংখ্যালঘুদের ওপর সহিংসতায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আমরা সময়মতো আপডেট দেব।
তিনি বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে