আশুলিয়ায় আজও ৮৬ কারখানায় উৎপাদন বন্ধ
শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির জন্য আশুলিয়ার ৮৬টি পোশাক কারখানা আজও বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চল এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম ভিউজ বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল বিজিএমইএ নেতারা ও স্থানীয় রাজনৈতিক দলের আহ্বানের পর সব কারখানা আজ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সকাল ৮টার দিকে অনেক কারখানা খুলে দেওয়া হলেও ৮৬টি কারখানা কর্তৃপক্ষ বন্ধ রেখেছে।
পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে