বাংলাদেশে প্রবেশের সময় ৮১ রোহিঙ্গা আটক
মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ রোহিঙ্গাকে আটকের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন স্থানে সরে যাওয়ার চেষ্টা করলে রোহিঙ্গাদের আটক করা হয়। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব বলেন, এ ঘটনায় স্থানীয়দের কেউ জড়িত কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে