Views Bangladesh Logo

গাজীপুরে ঈদের ছুটিতেও খোলা ৮১ কারখানা

গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে দীর্ঘ দেড় যুগের অস্থিরতা কাটিয়ে এবার ভিন্ন আমেজে ঈদ উদযাপন করছেন শ্রমিকরা। এবার কারখানা বেতন ও বোনাস যথাসময়ে পরিশোধ করায় শ্রমিকরা আনন্দে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

শিল্প পুলিশ জানায়, এবার প্রথমবারের মতো কোনো বিক্ষোভ বা সড়ক অবরোধ ছাড়াই শতভাগ কারখানায় বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। তবে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে জেলার ৮১টি কারখানা ঈদের ছুটিতেও আংশিক খোলা থাকবে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “বিগত দেড় যুগে ঈদের আগে আন্দোলন-বিক্ষোভ, অবরোধ ছাড়া শ্রমিকরা বকেয়া ও বোনাস পেতেন না। এবার দীর্ঘদিন পরে বিজিএমইএ ও বিকেএমইএভুক্ত প্রায় ২,৮৩৪টি প্রতিষ্ঠানের শ্রমিকরা বেতন ও বোনাস নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পারবে।”

শ্রমিক হাবিবুর রহমান বলেন, “আমাদের কারখানা ছাড়াও আশেপাশের কারখানায় ঈদের আগেই বেতন ও বোনাস পরিশোধ হয়েছে। আমরা পরিবারের সঙ্গে আনন্দে ঈদ উদযাপন করতে পারব।”

ঈদের ছুটির মধ্যেও আংশিক খোলা থাকবে স্পিনিং মিল, সিরামিকস কারখানা, টেক্সটাইল মিল ও সাব-কন্ট্রাক্ট কারখানা। গাজীপুর শিল্পাঞ্চলে ৯৮% কারখানা বেতন এবং ৯৯% কারখানা বোনাস প্রদান করেছে।

শিল্প পুলিশের কর্মকর্তা জানান, কাঁচামাল লোডের পর মেশিন বন্ধ রাখা সম্ভব নয়, তাই উৎপাদন প্রক্রিয়া বজায় রাখতে ঈদের দিনও কারখানা খোলা রাখা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ