Views Bangladesh Logo

চট্টগ্রামের হাজারি লেনের ঘটনায় ৮০ জন আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিয়ে ফেসবুক পোস্টের জেরে চট্টগ্রাম নগরীর টেরিবাজারের হাজারীগলির উত্তেজনা বিষয়ে যৌথবাহিনী বলছে, গহনা পরীক্ষার এসিড নিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হয়।

যৌথবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ বলেছেন, মঙ্গলবার (৫ নভেম্বর) রাতের ঘটনায় ৮০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রকৃত অপরাধীদের সনাক্তে সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে তদন্ত চলছে।

বুধবার (৬ নভেম্বর) নগরীর দামপাড়া এলাকায় সাংবাদিকদের ব্রিফিংকালে এই সেনা কর্মকর্তা বলেন, ব্যবসায়ী ওসমান ও তার ভাইকে হত্যা ও তাদের দোকান জ্বালিয়ে দিতে হাজারী লেনে জড়ো হয়েছিলেন ৫০০ থেকে ৬০০ লোক।

তিনি আরও জানান, স্থানীয় কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি জানার পর সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির ছয়টি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ফেরদৌস বলেন, বিপুল জনসমাগমের কারণে জীবনরক্ষা ও ‘গণবিচার’ ঠেকাতে ওসমান ও তার ভাইকে উদ্ধার করতে হয়েছে বাহিনীকে।

‘রাত সাড়ে নয়টার দিকে ১০টি টহলদল হামলাকারীদের শনাক্ত করতে হাজারী লেনে ঢুকলে তাদের লক্ষ্য করে হঠাৎ গহনার কাজে ব্যবহৃত অ্যাসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করেন গোপন হামলাকারীরা ’- বলেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস।

তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট, পাথর ও ভাঙা কাচের বোতলও ছুঁড়ে মারেন হামলাকারীরা। এতে পাঁচ সেনা সদস্য ও সাত পুলিশ কর্মকর্তা আহত হন। আহত পাঁচ সেনা সদস্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন’।

হামলাকারীদের নিক্ষেপ করা পাথরে সেনাবাহিনীর একটি পিক-আপ ভ্যানের উইন্ডশিল্ড ভেঙে যায় বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ