ঢাকায় তিন মাসে জিকা ভাইরাসে আক্রান্ত ৮ জন শনাক্ত
গত তিন মাসে ঢাকায় জিকা ভাইরাসে আক্রান্ত ৮ জন রোগীর খবর পাওয়া গেছে। শনাক্ত হওয়া সবাই ঢাকার বাসিন্দা।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, আক্রান্ত রোগীরা বর্তমানে সুস্থ রয়েছেন।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী, গত বছর দেশে জিকা ভাইরাসে আক্রান্ত ৫ জন রোগী শনাক্ত হয়েছিলেন। ২০১৪ সালে বাংলাদেশে প্রথমবারের মতো এডিস মশাবাহিত জিকা ভাইরাস শনাক্ত করা হয়।
চলতি বছরে আইইডিসিআর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর ল্যাব পরীক্ষায় এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, জিকা ভাইরাস প্রধানত এডিস মশার মাধ্যমে সংক্রমিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে