Views Bangladesh Logo

সারদায় প্রশিক্ষণরত আরও ৮ এসআইকে অব্যাহতি

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আট উপ-পরিদর্শককে (এসআই) বিশৃঙ্খলার অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দিয়ে, রাত নয়টার মধ্যে একাডেমি ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় একাডেমির মাঠে নির্দেশনা অমান্য করে উচ্চ স্বরে হইচই করার অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যায় কর্তৃপক্ষ সন্তুষ্ট না হওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়।

সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞার পক্ষে একাডেমির পুলিশ সুপার মো. তানভীর সালেহীন অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ৮২৩ জন প্রশিক্ষণার্থী গত বছরের ৪ নভেম্বর থেকে বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। এর মধ্যে তিন ধাপে ৩১৩ জনকে শোকজের পর অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ জন সহকারী পুলিশ সুপারের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। বিশৃঙ্খলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একাধিকবার এই প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ