৮ পুলিশ কর্মকর্তার বদলি
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রাইহান উদ্দিন খানের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদরদপ্তরে সংযুক্ত ও নৌ পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে এবং র্যাবের সহকারী পুলিশ সুপার স্বপ্না বেগমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
মাদারীপুর জেলার অপারেশনস এএসপি বিমল চন্দ্র বর্মণকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেলে, ফরিদপুরের মধুখালী সার্কেলের এএসপি মো. আজম খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজারের মহেশখালী সার্কেলে বদলি করা হয়েছে।
এছাড়া শিল্প পুলিশের এএসপি এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অন্যথায় ১৮ আগস্ট থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিভড) বলে গণ্য হবেন।
মতামত দিন