Views Bangladesh Logo

বগুড়া-৬ উপনির্বাচনের আগে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

উপনির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়া-৬ (সদর) আসনে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন এই বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। ভোটের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়ও তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থেকে টহল এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করবেন।

নির্বাচন উপলক্ষ্যে বগুড়া সদর উপজেলার তিনটি বেস ক্যাম্পে অবস্থান নিয়ে ইতোমধ্যে তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) থেকে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।

বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি দায়িত্ব পালন করবেন এবং তারা ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবেন।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের পাশাপাশি বিজিবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ