Views Bangladesh Logo

চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ ঘিরে সহিংসতার মামলায় আটজন পাঁচদিনের রিমান্ডে

 VB  Desk

ভিবি ডেস্ক

সকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশের পর আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা মামলার আটজন আসামিকে পাঁচদিন করে পুলিশি রিমান্ডে দিয়েছেন আদালত।

আসামিরা হলেন, সুমন দাস, সাকিবুল আলম, আহমেদ হোসেন, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাস, মো. রাকিব ও সৌরভ দাস।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, আসামিদের হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। শুনানি শেষে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে পুলিশের ওপর হামলার অভিযোগে অন্য একটি মামলায় সন্দেহভাজন আটজনের সাতদিন করে রিমান্ডে পাঠিয়েছিলেন একই আদালত।

২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠোনোর আদেশ দেন আদালত। এরপর আদালত চত্বরে পুলিশের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ