Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও আটজন। এ নিয়ে চলতি বছর দেশে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৭ জনে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত ওই সময়ে মৃতদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার পাঁচজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার দুজন এবং চট্টগ্রাম বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) একজন।

স্বাস্থ্যসেবা বিভাগ সূত্র জানায়, এই সময়ের মধ্যে ভাইরাল জ্বরে আরও ৯৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৩৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১৪৮ জন।

সারাদেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ১৭৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে শনিবার সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৯২২ জন।

গত বছর ডেঙ্গুতে মারা যান রেকর্ড এক হাজার ৭০৫ জন। আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং চিকিৎসায় সুস্থ হন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ