Views Bangladesh Logo

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯ জনের। বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪৫ এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৪। গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮২ হাজার ২৯ এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭।

একই সময়ে সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৩ হাজার ১৪৫ জন এবং মোট ৫৪৭ শিশুর মৃত্যু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ