Views Bangladesh Logo

ভারতে অনুপ্রবেশকালে সিলেট সীমান্তে নারী-শিশুসহ গ্রেপ্তার ৮

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা অভিযোগে সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) পাসপোর্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১১) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দালালদের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে পুলিশ জানিয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ