সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ (এইচ এম) এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই দিনটি উপলক্ষে জাতীয় পার্টি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো দোয়া মাহফিল, কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত ও আলোচনা সভাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির বিস্তারিত জানিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, আজ সকাল ৬টা থেকে রংপুরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোরআন তিলাওয়াত এবং এরশাদের ভাষণ প্রচার করা হচ্ছে।
দুপুর ১১টায় রংপুরের পল্লী নিবাসে এরশাদের সমাধিতে কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন এরশাদ। এরপর ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি গঠন করেন। তার শাসনামলে রংপুর অঞ্চল জাতীয় পার্টির অন্যতম প্রধান রাজনৈতিক দুর্গে পরিণত হয়। তাঁর মৃত্যুর পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের দাবির মুখে তাঁকে রংপুরের পল্লী নিবাসেই সমাহিত করা হয়।
মতামত দিন