Views Bangladesh Logo

সাত সদস্যের ‘আইনশৃঙ্খলা কমিটি’ গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি), ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ক সিদ্ধান্ত দিতে সাত সদস্যের একটি ‘আইনশৃঙ্খলা কমিটি’ গঠন করেছে সরকার। কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে।

রোববার (১২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ শোয়েব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল ঘানি এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে প্রশাসনিক সহায়তা প্রদান করবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ থেকে তথ্য চাইতে পারবে কমিটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ