Views Bangladesh Logo

বিচারকদের বেতন-ভাতা পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি গঠন

বিচারকদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে গঠিত ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

এ বিষয়ে গত ৪ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে। কমিটিকে সার্বিক সচিবালয় সহায়তা দেবে অর্থ বিভাগ।

উল্লেখ্য, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হকের নেতৃত্বে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন কমিশন পুনর্গঠন করা হয়। বিচারকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা শেষে কমিশন চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন জমা দেয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ