Views Bangladesh Logo

মঙ্গলবার থেকে শুরু ঈদের টানা ৭ দিনের ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার (১৬ মার্চ) সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের ছুটি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এরপর ঈদকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল।

মাঝখানে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা থাকলেও ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ওই দিনও ছুটি ঘোষণার দাবি ওঠে।

এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ফলে সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

এই ছুটি শেষে ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমাসহ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলবে। তবে ২৫ মার্চ একদিন অফিস করার পর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও সরকারি ছুটি থাকবে।

এদিকে যারা ২৪ ও ২৫ মার্চ অতিরিক্ত ছুটি নিতে পারবেন, তারা ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রায় ১২ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ