Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ দিনে ৭৯৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছে।

ফ্লাইট বাতিলের কারণ হলো ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকা। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত এই পরিস্থিতির কারণে প্রতিদিনের মতো আজও ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট।

তবে কিছু মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সীমিত পরিসরে পরিচালনা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১,০৫৮টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত হয়েছিল। এ সময়ে ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট চলেছে।

২৭ মার্চের জন্য মোট ৪৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৬টি, সৌদি আরবগামী ১৭টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট। সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটের মধ্যে দুবাই ১২টি, আবুধাবি ৪টি এবং শারজাহ ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ