Views Bangladesh Logo

৭৭% মানুষ জানে না জুলাই জাতীয় সনদে কী আছে: জরিপ

আসন্ন গণভোটের আগে ‘জুলাই জাতীয় সনদ’ সম্পর্কে জনগণের জ্ঞান সীমিত। আইআইডি ও ইয়ুথ ফর পলিসি কর্তৃক চালানো ‘প্রাক-নির্বাচনী জনধারণা জরিপে’ দেখা গেছে, ৭৭.২% মানুষ জানে না এই সনদে কী কী বিষয় অন্তর্ভুক্ত।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে জাতীয়ভাবে মাত্র ৩৭.২% মানুষ জানেন বলে জানিয়েছেন। তবে বয়স, শিক্ষা ও অবস্থানের ওপর ভিত্তি করে বৈষম্য লক্ষ করা গেছে।

৩৫ বছরের বেশি বয়সীদের মধ্যে জানার হার ২৩.২%, যেখানে ১৮–৩৫ বছর বয়সীদের মধ্যে এটি ৪৫.৭%। গ্রামাঞ্চলের মানুষ ৩২.৪% এবং নগরাঞ্চলের ৪১.৪% জানেন। শিক্ষাহীনদের মধ্যে মাত্র ৮.৪% জানেন।

জরিপে দেখা গেছে, মৌলিক অধিকার সংশ্লিষ্ট সংস্কার বিষয়েও ধারণা সীমিত। মাত্র ৪৩.১% জানেন, আর ৫৫.৩% জানেন না। বিশেষ করে বয়স্ক ও কম শিক্ষিতরা এ বিষয়ে বেশি অনিশ্চিত।

গণভোটের প্রস্তুতি ও ব্যালট বোঝার সক্ষমতাও সমস্যা হিসেবে দেখা দিয়েছে। জাতীয়ভাবে ৭২.৪% মানুষ বলেন তারা ব্যালটের লেখা সহজে বুঝতে পারেন। কিন্তু ৩৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এই হার ৫৭.৪%, আর শিক্ষাহীনদের মধ্যে মাত্র ২৬.৬%।

সরকারের নির্বাচনে নিরপেক্ষতা নিয়েও জনমত বিভক্ত। ৪৭.৯% মনে করেন সরকার নিরপেক্ষ, ১১.৩% মনে করেন সরকার নিরপেক্ষ নয়, এবং ৩৩.৭% অনিশ্চিত। নারীদের মধ্যে অনিশ্চয়তা আরও বেশি, ৩৯.৭%।

পরাজিত পক্ষের ফলাফল মেনে নেওয়ার সম্ভাবনাও অনিশ্চিত। ৫১% মনে করেন তারা মেনে নেবে, ৩৫.৮% অনিশ্চিত বা উত্তর দিতে চায়নি। বিশেষ করে নারী ও শিক্ষাহীন ভোটারদের মধ্যে এই অনিশ্চয়তা বেশি।

আইআইডি প্রধান নির্বাহী সাইদ আহমেদ বলেন, অনেকটা না জেনে না বুঝেই আমরা গণভোটের দিকে যাচ্ছি। সরকারের কাছে প্রত্যাশা নির্বাচন ও নিরাপত্তা নিশ্চিত করা।

জরিপে ৯,৮৯২ জন ভোটার অংশ নিয়েছেন। এটি ২০২৬ সালের ৬ ও ৭ ফেব্রুয়ারি দেশের আট বিভাগে পরিচালিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ