Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক তিন

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৭৬ ভরি (৮৮৭.৫ গ্রাম) স্বর্ণালংকার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। স্বর্ণ চোরাচালানের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম অভিযানটি রোববার সকাল ৯টা ২০ মিনিটে যাত্রী আগমন ও প্রস্থান টার্মিনালের মধ্যবর্তী গোলচত্বরে চালানো হয়। সেখানে মো. সালেহ ফয়সাল (২৭) নামে এক যাত্রীর কাছ থেকে ২৯৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৩৬ লাখ ১০ হাজার টাকা।

দুপুর ১টা ৪৫ মিনিটে আগমন টার্মিনালের মিডিয়া কর্নারের কাছে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখানে মনিরুল ইসলাম (৩৪) নামে আরেক যাত্রীর কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ৪৬ লাখ ২১ হাজার টাকা।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে আগমন টার্মিনাল থেকে মাসুম রানা (৩২) নামে তৃতীয় একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। পরে তাকে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক তিনজন একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্য। তারা আন্তর্জাতিক যাত্রীদের মাধ্যমে আনা চোরাই স্বর্ণ গ্রহণ করে এবং শুল্ক ফাঁকি দিয়ে তা দেশে ছড়িয়ে দেয়ার কাজে যুক্ত ছিল।

এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে আমরা সর্বদা সতর্ক। স্বর্ণ চোরাচালান রোধে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ