সারা দেশে ৭৫ বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরে ৩টি
বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির জন্য সরকার প্রথমবারের মতো সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখিত ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’-এর ক্ষমতা অনুযায়ী সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আদালতগুলো স্থাপন করা হয়েছে।
প্রজ্ঞাপনের আওতায় ঢাকা মহানগরে তিনটি এবং চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য মহানগর ও জেলা পর্যায়ে আরও ৭০টি আদালত স্থাপন করা হয়েছে। এতে সারাদেশে মোট ৭৫টি বাণিজ্যিক আদালত কার্যক্রম শুরু করবে।
ঢাকা মহানগরের বাণিজ্যিক আদালত
আদালত-১: ধানমন্ডি, আদাবর, শাহ আলী, মিরপুর মডেল, পল্লবী, দারুস সালাম, রূপনগর, উত্তরা পশ্চিম, উত্তরখান, তুরাগ, উত্তরা পূর্ব, দক্ষিণখান, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিমানবন্দর, ভাষানটেক, কাফরুল থানা।
আদালত-২: মতিঝিল, রমনা, শাহবাগ, গুলশান, বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, কলাবাগান, রামপুরা, ডেমরা, যাত্রাবাড়ী, বনানী, খিলক্ষেত, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শাহজাহানপুর থানা।
আদালত-৩: কোতোয়ালি, শ্যামপুর, চকবাজার, বংশাল, কদমতলী, গেন্ডারিয়া, ওয়ারী, সূত্রাপুর, লালবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীচর, হাজারীবাগ, খিলগাঁও, মুগদা, সবুজবাগ, পল্টন থানা।
ঢাকা জেলার মহানগর এলাকা ছাড়া বাকি অংশের জন্য আলাদা একটি বাণিজ্যিক আদালত নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরের বাণিজ্যিক আদালত
আদালত-১: কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, কর্ণফুলী, পতেঙ্গা, ইপিজেড, বন্দর, ডবলমুরিং থানা।
আদালত-২: চান্দগাঁও, বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, বায়েজিদ বোস্তামী, হালিশহর, আকবর শাহ থানা।
চট্টগ্রাম জেলার মহানগর এলাকা ছাড়া বাকি অংশের জন্য পৃথক বাণিজ্যিক আদালত থাকবে।
অন্যান্য জেলার বাণিজ্যিক আদালত
ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী।
সিলেট বিভাগ: সিলেট জেলা ও মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, শেরপুর।
রাজশাহী বিভাগ: রাজশাহী জেলা ও মহানগর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, নওগাঁ, পাবনা।
রংপুর বিভাগ: রংপুর জেলা ও মহানগর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়।
খুলনা বিভাগ: খুলনা জেলা ও মহানগর, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে