Views Bangladesh Logo

লুট হওয়া ৭৪৮ অস্ত্র উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন থানা ও পুলিশ ফাড়ি থেকে লুট হওয়া ৭৪৮ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, রবিবার পর্যন্ত সারা দেশ থেকে বিভিন্ন ধরনের ৭৪৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ হাজার ১৯৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪৭২ টি টিয়ার গ্যাস সেল ও ৭০টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

এছাড়াও কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ