চার মাসে সারাদেশে বজ্রপাতে ৭২ জনের মৃত্যু
দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম চার মাসে মোট ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ)। নিহতদের মধ্যে অধিকাংশই কৃষক।
শনিবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সাম্প্রতিক সময়ে বজ্রপাতজনিত মৃত্যু বাড়ছে, যা বিশেষ করে মাঠে কাজ করা কৃষকদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
সর্বশেষ ২৬ এপ্রিল একদিনেই বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সংগঠনটির তথ্য অনুযায়ী, কৃষকরা খোলা মাঠে কাজ করার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকছেন। এই পরিস্থিতিতে তাদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।
এর অংশ হিসেবে মে দিবস উপলক্ষে শুক্রবার মুন্সীগঞ্জ জেলার আড়িয়াল বিল এলাকায় শতাধিক কৃষকের মাঝে বজ্রপাত সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সেখানে নিরাপদে থাকার বিভিন্ন কৌশলও শেখানো হয়।
এসএসটিএফ কৃষকদের জন্য তিনটি মূল নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে বজ্রপাতের সময় ঝুঁকি কমানো যায় এবং প্রাণহানি রোধ করা সম্ভব হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে