Views Bangladesh Logo

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে আমদানি করা ৭ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল পাম্পিং শুরু হয়েছে। এই চালানটি বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত পদ্মা অয়েল পিএলসির ডিপোতে এসে পৌঁছাবে। ​

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) কাজী মো. রবিউল আলম  সংবাদমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে আসামের নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। ৭ হাজার মেট্রিক টনের এই পুরো চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছাতে প্রায় ৬৫ ঘণ্টা সময় লাগবে। ​

তিনি আরও আশ্বস্ত করেন যে, বর্তমানে দেশে ডিজেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। এই চালানের পর পরবর্তী ধাপে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে দুটি চালানের মাধ্যমে ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ