Views Bangladesh Logo

সাভারে আগুনে ৭ যুবক দগ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

সাভারের আমিনবাজারে একটি বাড়ির কক্ষে আড্ডা দেওয়ার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সাতজন যুবক দগ্ধ হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য রাত ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে আনা হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন-মো. রায়হান (২০), মো. হারিস (২০), মো. নাহিদ (২০), মো. জুয়েল (২২), মো. মোনারুল (১৯), মো. আল-আমিন (২২) ও মো. রুবেল (২৫)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রকিব জানিয়েছেন, আমিনবাজার এলাকায় একটি বাড়ির দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঘরে আড্ডা দিচ্ছিলেন তারা। এক পর্যায়ে একজন সিগারেট ধারানোর জন্য দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। আগুন লেগে তারা দগ্ধ হয়। পরে তাদের স্থানীয় হাসপাতাল ও পরে বার্ন ইনিস্টিউটে আনা হয়।

তিনি বলেন, তারা একই এলাকার বাসিন্দা বন্ধু-বান্ধব, দিনমজুর, কেউ গার্মেন্টস কর্মী, কেউবা শ্রমিক। তারা সেখানে মুড়ি খাচ্ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দুজনকে চিকিৎসকরা ভর্তি করেছেন আর দুজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন। বাকিরা অবজারভেশনে রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ