Views Bangladesh Logo

বান্দরবানের লামায় ৭ শ্রমিককে অপহরণের অভিযোগ

বান্দরবানের লামায় অস্ত্রের মুখে সাতজন শ্রমিককে অপহরণ করা হয়েছে। অপহৃতদের মুক্তিপণ বাবদ তাদের পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং খালের পার্শ্ববর্তী এলাকায় খামারে কাজ করতে যায় চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া ও মানিকপুরের শ্রমিকরা। পাহাড়ি একদল দুর্বৃত্ত সেখানে হানা দিয়ে অস্ত্রের মুখে সাতজন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

তারা আরও জানায়, অপহৃতরা হলেন- মোঃ আমিন (৩৫), মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. সাকিব (১৪), খামার মালিকের ছেলে মো. জাভেদ (২৬), আসাদ (১৮) এবং মো. আবু হানিফ (২১)। খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে পাহাড়ের অরণ্যে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, খামারে কাজ করতে যাওয়া ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে অপহরণকারীরা। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ায় বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এ ঘটনার সত্যতা স্বীকার করে লামা ক্যায়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.আতিকুর রহমান জানান, অপহৃত শ্রমিকদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। মুক্তিপণের বিষয়টি শোনেছি। তবে টাকার পরিমাণ জানা যায়নি। কারা অপহরণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ