Views Bangladesh Logo

অতিরিক্ত ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তার বদলি

পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) পৃথক অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলি হোসেন ফকির।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে পার্সোনাল ম্যানেজমেন্ট-১-এ কর্মরত অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিনকে রক্ষণাবেক্ষণ (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) শাখায় স্থানান্তর করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর মধ্যেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবদুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির প্রোকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের এডিসি মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে।

এডিসি আমেনা আক্তারকে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা (পিওএম) পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

পিওএম পশ্চিম বিভাগের এডিসি শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া এডিসি অরিত সরকারকে ডিএমপির প্রোকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দাপ্তরিক কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে এ বদলি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ