Views Bangladesh Logo

জাতীয় ফুটবল দলের প্রাথমিক দল থেকে দুই প্রবাসীসহ ৭ জন বাদ

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে জাতীয় ফুটবল দলের অনুশীলন চলছে। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বংশোদ্ভূত কয়েকজন খেলোয়াড়ও দলে রয়েছেন। কোচ টমাস ডুলি তাদের বিভিন্নভাবে পরখ করছেন। এরই মধ্যে প্রাথমিক দল থেকে সাতজন খেলোয়াড় বাদ পড়েছেন।

জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন দুই প্রবাসী খেলোয়াড় ইয়াসার ও দেবজিত। এ ছাড়া কাজেম শাহ, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, রাহুল ও স্বাধীনও বাদ পড়েছেন।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম আসিয়ান কাপে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ৩টায় গেলোরা বান কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর একই মাঠ ও সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ