পূর্বাচলে অজ্ঞাত ব্যাক্তির ৭ টুকরো লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আওতায় পূর্বাচলে একটি লেক থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার পূর্বাচল উপ-শহরের ব্রাক্ষ্মনখালী লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এদিন সকাল ৭ টার দিকে স্থানীয়রা পূর্বাচলের ব্রাক্ষ্মনখালী লেকে ৭ টুকরো করা এক ব্যাক্তির লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক ৫/৬ দিন আগে ৪৫ বছর বয়সী ব্যাক্তিটিকে হত্যার পর লাশটি টুকরো করে এখানে ফেলা হয়েছে। লাশের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন