Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম-উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৬২ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং হাম উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে সারা দেশে হাম-উপসর্গ নিয়ে ১,৪৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১,২৮২ জন। ফলে ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮,৫৩৪ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮০ জন, যা ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১,০৯৯ জনে পৌঁছেছে।

১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট ৫,৯৪০ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৬,০১৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা জেলাতেও সর্বোচ্চ ৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ