Views Bangladesh Logo

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৮৮

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকি তিনজন হাম-সদৃশ উপসর্গ নিয়ে মারা গেছে।

অধিদপ্তর জানায়, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৪২৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ২০৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

ডিজিএইচএসের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ৮৩ শিশু। এছাড়া হাম-সদৃশ উপসর্গে প্রাণ হারিয়েছে আরও ৪০৫ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সারা দেশে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৮ হাজার ২৭৫ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এদিকে সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশজুড়ে এখন পর্যন্ত ৫৯ হাজার ২৭৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৪২ হাজার ৩৩৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বর্তমানে আক্রান্ত অন্য রোগীদের দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ