Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও পাঁচ শিশু। এ নিয়ে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে, আর সন্দেহজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৬ জনে পৌঁছেছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় দুই শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। এছাড়া ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

এ সময় নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানানো হয়। এতে দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ জনে। সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৯৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮ হাজার ৩৬৯ জন রোগী সুস্থ হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ