হাম উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৬৭৭
দেশে ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৮৭টি শিশু। এর মধ্যে ৮০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬৭৭ শিশু মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৮৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯১ হাজার ৭৮৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৯৪৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৫ হাজার ৯০২ রোগী, তাদের মধ্যে ৭১ হাজার ৯৭০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। আর হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৮৪ জনের। সব মিলিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ৬৭৭ জনে।
মতামত দিন