২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৭ জন রোগী।
চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৭ জনে পৌঁছেছে, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২,৭৮৪ জনে।
স্বাস্থ্য অধিদফতরের বৃহস্পতিবার প্রকাশিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকা বিভাগে ৯২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৫৮৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত চলতি বছরে মোট ৯০,২১৯ জন রোগী সুস্থ হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে