Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭ শিশু।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২৮ শিশু। অন্যদিকে, হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৯৯ শিশুর মধ্যে। এ সময়ে নতুন করে ১ হাজার ২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫৭০। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৪০ জনের। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ৩৯০ রোগী। তাঁদের মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ