Views Bangladesh Logo

হামে ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৬৬

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হিসাব প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন এবং সিলেটে দুইজন মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরে দেশে হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭৩৫ জন।

এদিকে একই সময়ে আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে চলতি বছরে সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ