হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃত শিশুদের মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন, যে ঢাকা বিভাগের বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে রাজশাহী বিভাগে ৪ জন এবং ঢাকা ও সিলেট বিভাগে ১ জন করে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৬০ জন, যার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৭ ও রাজশাহী বিভাগে ৮৯ জন।
সামগ্রিক পরিস্থিতিতে এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ২৪১ এবং সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৫১। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৩ ও হামে আক্রান্ত হয়ে ২৩ শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫ হাজার ৮০১ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে