Views Bangladesh Logo

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ধানমন্ডিতে ঝটিকা মিছিল চলাকালীন মহিলা আওয়ামী লীগ-এর সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভোরবেলা ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে এগোতে থাকেন।

এ সময় ধানমন্ডি মডেল থানার টহল দল ঘটনাস্থলে পৌঁছে মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান।

মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ