Views Bangladesh Logo

ঢাবির পরে সাত কলেজের পরীক্ষা স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে সই করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তিতে জানানো হবে।

এর আগে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় পাঁচ দফা নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেন বলে অভিযোগ তোলেন তারা। এ ঘটনায় রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের বাইরে অবস্থান নেয় সাত কলেজের শিক্ষার্থীরা। অপরদিকে সাত কলেজের শিক্ষার্থীদের ঠেকাতে এফ রহমান হলের সামনে অবস্থান নেয় হলটির শিক্ষার্থীরা। এক পর্যায়ে দফায় দফায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ