ভারত থেকে চট্টগ্রাম বন্দরে আসছে ৬৯০ মেট্রিক টন চাল
স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানিকৃত ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চালের একটি চালান বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার এমভি. ট্যানাইস ড্রিম নামের ভারতীয় একটি জাহাজ চালানটি নিয়ে ভোর ৫টা ৩০ মিনিটে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটিই ভারত থেকে আমদানি করা প্রথম চালের চালান।
গত ১১ নভেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় চালানটি আমদানি করা হচ্ছে।
পরীক্ষার পর দ্রুতই চালানটি খালাস করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে