আবারও ভূমিকম্প, ৬.৯ মাত্রার আঘাতে কাঁপল ফিলিপাইন
আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কাঁপল ফিলিপাইন। সোমবার (৪ ডিসেম্বর) ভোররাতে দেশটিতে দক্ষিণে ৬.৯ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়। ইউনাইটেড জিওলজিক্যাল সার্ভে এসব তথ্য জানায়। সম্প্রতি একাধিকবার এ অঞ্চলে ভূমিকম্প আঘাত হানল।
স্থানীয় সময় ভোর ৪টার দিকে মিন্দানাও দ্বীপের হিনাতুয়ান পৌরসভার ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। প্রাকৃতিক বিপর্যয় বিষয়ক কর্মকর্তারা জানান, 'ভূমিকম্পটি স্বল্পসময় ধরে চলে। শক্তিশালী কম্পনটি ছয় সেকেন্ড স্থায়ী ছিল।'
এ অঞ্চলে শনিবার ৭.৬ ম্যাগনিচিউড মাত্রার এবং তার পরদিন রোববার ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেখানে সুনামি সতর্কতা জারি হয়।
শনিবারের শক্তিশালী ভূমিকম্পে দুজন নিহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কয়েকজন। এ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে