Views Bangladesh Logo

এসএসসি-সমমান পরীক্ষায় ৬৬৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করলেও ৩১২টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত সরকারি ফলাফলে এই চিত্র দেখা যায়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর দেশের সার্বিক পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যা ২০২৫ সালে ছিল ৬৮.৪৫ শতাংশ। পাসের হার হ্রাসের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার ফলাফলের ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে।

এ বছর মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। এর মধ্যে ৬৬৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করে। অন্যদিকে, ৩১২টি প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়ে শূন্য পাসের তালিকায় ঠাঁই পেয়েছে।

গত বছরের তুলনায় সেরা পারফর্ম করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি এবং শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৫টি কমেছে এবং কোনো শিক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ১৭৮টি হয়েছে।

ফলাফলের এই নিম্নমুখী প্রভাব পড়েছে সর্বোচ্চ ফল অর্জনকারীদের তালিকাতেও। এ বছর মোট ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছর ছিল ১,৩৯,০৩২ জন। সেই হিসাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

সার্বিক ফলাফলের বিশ্লেষণ থেকে স্পষ্ট, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পারফরম্যান্সের ব্যবধান আরও বেড়েছে। একদিকে যেমন সার্বিক সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে, অন্যদিকে ব্যর্থতার মুখোমুখি হওয়া স্কুলের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ