অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট এসেছে ৬ লাখ ৪৮ হাজার: ইসি
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশের ভেতর থেকে ৬ লাখ ৪৮ হাজার অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
এর আগে তিনি জানিয়েছেন, সারাদেশের ৪২,৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৩২,৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে, যা ভোট পড়ার হার ৩২.৮৮ শতাংশ।
ইসি সচিব বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়নি। কিছু কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বড় ধরনের কোনো আশঙ্কা নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং টানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে